• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • বরিশাল

সুগন্ধার ভাঙনে হুমকিতে বাবুগঞ্জ বাজার

বরিশাল প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বরিশালের বাবুগঞ্জে সুগন্ধা নদীর তীব্র ভাঙনে এক রাতেই নদীগর্ভে গেছে প্রায় ২০০ গজ এলাকার স্থাপনা। শুক্রবার রাত থেকে শুরু হওয়া ভাঙনে একটি পুরোনো মসজিদ, দুটি বসতভিটা, দুটি দোকান ও খেয়াঘাটের গণশৌচাগারসহ গাছপালা ও বিভিন্ন স্থাপনা বিলীন হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৯ সেপ্টেম্বর) নদীর পাড়ে ভাঙন অব্যাহত থাকায় এবার বাবুগঞ্জ বাজারও হুমকির মুখে পড়েছে। বাজারের কাছেই ভাঙনের কিনারায় রয়েছে নবনির্মিত খেয়াঘাট জামে মসজিদ। ঝুঁকিতে পড়েছে কয়েকটি দোকান, বাবুগঞ্জ-কেদারপুর খেয়াঘাটের সংযোগ সড়ক এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পন্টুন।

শনিবার রহমতপুর ইউনিয়নের বাজারসংলগ্ন এলাকা ঘুরে দেখা যায়, নদীর পাড়ের বিভিন্ন অংশে বড় বড় ফাটল ও ধসের চিহ্ন। কোথাও মাটির বড় অংশ নদীতে নেমে গেছে, আবার কোথাও স্থাপনার নিচের মাটি সরে গিয়ে ভিত্তি বেরিয়ে এসেছে। নদীর দিকে হেলে পড়েছে বেশ কিছু গাছ। পাড় ধসের শব্দে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে ভাঙনের পরিধি আরও বাড়তে পারে। এতে বাজারের দোকানপাট ও আশপাশের বসতবাড়ি নদীগর্ভে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

বাবুগঞ্জ বাজারের বাসিন্দা ও বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, বাজার ও আশপাশের বসতবাড়ি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবালকে একাধিকবার বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখনো কার্যকর কোনো প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি বলেন, বসতবাড়ি ও স্থাপনা নদীতে চলে যাওয়ার পর ব্যবস্থা নিয়ে ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তাই ভাঙন ঠেকাতে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা রিয়াজ আদনান বলেন, দীর্ঘদিন ধরেই বাবুগঞ্জ বাজার ও আশপাশের এলাকা নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। এবার পরিস্থিতি আগের চেয়ে ভয়াবহ। বাজার ও বসতবাড়ি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।

স্থানীয়দের ভাষ্য, সুগন্ধা, সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বাবুগঞ্জের বিভিন্ন এলাকা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন সময়ে জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও তা স্থায়ী সমাধান দিতে পারেনি।

বাবুগঞ্জের বাসিন্দা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে বাজার রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

বাগাতিপাড়ায় পুকুর থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বাবুগঞ্জ বাজার রক্ষায় একটি প্রকল্প পানি উন্নয়ন বোর্ডে জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে তিনি বোর্ডের সঙ্গে কথা বলবেন।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

যে আই

  • সুগন্ধার ভাঙনে হুমকিতে বাবুগঞ্জ বাজার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X